ছবি: ক্যাশ ১০০০ ডলার বিজয়ী নিলুফা ইয়াসমিন
হোসেন আহমদ নিউ ইর্য়ক: বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ ৩য় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ব্রঙ্কসের ফেরিপয়েন্ট পার্কে দিনব্যাপী চলা এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসের কর্মব্যস্ত জীবনে মানসিক ক্লান্তি দূর করতে পরিবার ও বন্ধুদের সাথে আনন্দের সময় কাটাতে নিউইর্য়ক তথা আমেরিকায় প্রতিদিন বিভিন্ন কমিটির মধ্যে বনভোজন আয়োজন করে থাকেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশী কমিউনিটিতে সামার সিজনে প্রতিদিন নিউইর্য়কের বিভিন্ন পার্কে অনুষ্ঠিত হয় বনভোজন। গড়রবন্দ গ্রাম গত বছরের ন্যায় এ বছর নিয়ে ৩য় বনভোজন আয়োজন করেছে।
বনভোজনে শুরুতে আগতদের নিয়ে খেলাধুলার আয়োজন ছিল উল্লেখযোগ্য ছেলেদের গোল পোস্ট গোল দেওয়া মহিলাদের বালিশ খেলা, ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, ছেলেদের মোরগের লড়াই সহ ছিল চমকপ্রদ নানান আয়োজন পুরস্কার। খেলা শেষে ৩ শতাধিক অতিথিদের ভূরিভোজে ছিল নানার পদের মুখরোচক খাবার।
বনভোজনের দ্বিতীয় পর্বে ছিল অতিথি আসন গ্রহণ, পুরস্কার বিতরণী, র্যাফেল ড্র ছিল উলেখযোগ্য।
গ্রামের মুরব্বি নুরুল ইসলাম এর সভাপতিত্বে আব্দুল হামিদ সুমন ও নাইম কিবরিয়া এর যৌথ উপস্থাপনায় হোসেন আহমদ এর স্বাগত বক্তব্য শেষে সম্মনিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈরাগীবাজার এলাকার সাবেক বিশিষ্ট কৃতি ফুটবল খেলোয়াড় এনাম আহমদ, এনওআইপিডি ডিটেক্টিভ ইকবাল হোসেন, এনওআইপিডি কর্নেল বিলাল উদ্দিন, হারুনুর রশিদ।
্যাফেল ড্র ১ম পুরস্কার নগদ ১০০০ ডলার বিজয়ী নিলুফা ইয়াসমিন, দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চেইন সুমন, ৩য় পুরস্কার আপেলওয়াচ, ৪র্থ পুরস্কার সামসাং মোবাইল, ৫ম পুরস্কার HP লেপটপ, ৬ষ্ঠ পুরস্কার টিভি, ৭ম আইপ্যাড, ৮ম মাক্রোওয়েব, ৯ম এয়ারফায়ার ১০ম রাইস কুকার ১১তম কফি মেকার, ১২তম ব্যালেন্ডার।
খেলাধুলা ও ্যাফেল ড্রয়ের বিজিতদের হাতে পুরস্কার তুলে আগত অতিথি, স্পন্সর ও গড়রবন্দ গ্রামের দায়িত্বশীলরা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আলা উদ্দিন, আলী হোসেন, সাকিবুল হাসান (ফয়ছল), নুরুল আমিন, আলী আনাস, আল আমিন জিলা মিয়া, মনসুর রহমান, জাবেদ আহমদ, রুহুল আমীন, আব্দুর রউফ, নুর হোসেন, মুন্না, আব্দুল্লাহ আল আমিন, শিব্বির আহমদ, আলী হাসান, শিমুল, ইমন প্রমুখ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.